ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে বিমসটেককে গুরুত্ব দেয় বাংলাদেশ Logo স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় ধারালো অস্ত্রের আঘাতে ঢামেক কর্মচারীর মৃত্যু Logo পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস Logo ১৬ জেলায় বন্যার আভাস Logo ভিসা নিয়ে যে সুখবর দিল সৌদি আরব Logo ‘গণভোটের রায় বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন’ Logo আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী Logo তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : ডা. জুবাইদা রহমান Logo প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে উৎসাহ দিচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী Logo টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে : আইসিটি মন্ত্রী

শ্রীপুরে গভীর রাতে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় দুজনের মৃত্যু, আটক ৪

গাজীপুরের শ্রীপুরে গাছ ফেলে ডাকাতির ঘটনায় ডাকাত সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের চেরাগ আলী মাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন ডাকাত সদস্য মো. আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়েছে আবুল কালাম (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি ওই সড়ক হয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। 

ভুক্তভোগী পিকআপচালক শফিকুল ইসলাম বলেন, শ্রীপুরের এমসি বাজার থেকে একটি পিকআপ নিয়ে বরমী যাচ্ছিলাম। পথে সাতখামাইর বাজারের অদূরে মাজার এলাকায় পৌঁছলে ১০ থেকে ১২ জনের ডাকাত দল আমাদের গাড়ির গতিরোধ করে। এ সময় আমাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেয় তারা। একই সময় ওই সড়কে অন্যান্য গাড়িতেও ডাকাতি করছিল তারা।

একপর্যায়ে ভুক্তভোগী সবাই মিলে চিৎকার শুরু করি। এটা শুনে স্থানীয়রা প্রতিরোধ করতে শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সম্মিলিতভাবে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেন তারা। এ সময় চলন্ত গাড়ির আঘাতে আরিফ হোসেন নামে ডাকাত সদস্য গুরুতর আহত হন।

অন্যদিকে ডাকাত দলের হামলায় অটোরিকশাচালক গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরিফের মৃত্যু হয়। আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, চার ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গাড়ির আঘাতে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। আহত অটোরিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে বিমসটেককে গুরুত্ব দেয় বাংলাদেশ

শ্রীপুরে গভীর রাতে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় দুজনের মৃত্যু, আটক ৪

আপডেট সময় ০৯:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫