ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

বিকাশ অ্যাপে জামানতবিহীন লোনের সীমা বেড়ে হলো ৫০,০০০ টাকা

বিকাশ অ্যাপে সিটি ব্যাংক থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ‘ডিজিটাল লোন’ নেওয়ার সুযোগ তৈরি হলো বিকাশ গ্রাহকদের জন্য। এখন থেকে লোন নেওয়ার যোগ্য বিকাশ গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে অ্যাপ থেকেই নিতে পারছেন জামানতবিহীন এই ‘ডিজিটাল লোন’। বিকাশ এবং সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে ২০২১ সালে চালু হওয়া এই ডিজিটাল লোন সেবা ইতোমধ্যেই অর্জন করেছে গ্রাহকের আস্থা ও নির্ভরতা।

এতোদিন এই ডিজিটাল ঋণের সর্বোচ্চ সীমা ৩০,০০০ টাকা থাকলেও, সম্প্রতি গ্রাহকদের চাহিদা, আস্থা ও দ্রুত ঋণ পাওয়ার সুবিধাকে মাথায় রেখে বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনা অনুসরণ করে এই ঋণের সীমা ৫০,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর এখন পর্যন্ত বিকাশ অ্যাপে সিটি ব্যাংক থেকে ৫৫ লাখ বারের বেশি ডিজিটাল লোন নিয়েছেন প্রায় ১০ লাখ বিকাশ গ্রাহক, টাকার অংকে যার পরিমান প্রায় ২,৮০০ কোটি।

গ্রাহকরা বিকাশ অ্যাপের ‘লোন’ আইকনে ট্যাপ করে মাত্র কয়েক ক্লিকেই সিটি ব্যাংক থেকে তাৎক্ষণিক পেয়ে যাচ্ছেন ৫০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ‘ডিজিটাল লোন’, যার সর্বোচ্চ মেয়াদ ৬ মাস। এজন্য যেতে হচ্ছে না ব্যাংকে, লাগছে না কোনো কাগজপত্র। কয়েক বছরের অভিজ্ঞতা ও সফলতার ভিত্তিতে, এই ডিজিটাল লোন দেশের আর্থিক প্রযুক্তি সেবার একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে।

বিকাশ অ্যাকাউন্টে গ্রাহকের লেনদেন পর্যালোচনা এবং সিটি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের ঋণ গ্রহণযোগ্যতা ও ঋণের পরিমাণ নির্ধারিত হয়। আর যারা এখনো ডিজিটাল লোন সেবার আওতায় আসেননি তারা নিয়মিত বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাড মানি, সেভিংস, পেমেন্টসহ বিভিন্ন সেবা ব্যবহার করার মাধ্যমে ঋণ পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারেন।

বিকাশ অ্যাপ থেকে সিটি ব্যাংক-এর লোন নেওয়া এবং পরিশোধ পদ্ধতি :

বিকাশ অ্যাপের ‘লোন’ আইকনে ট্যাপ করে সিটি ব্যাংক অনুমোদিত সীমার মধ্যে কাঙ্ক্ষিত লোনের পরিমাণ লিখে পরের ধাপে গিয়ে শর্তাবলী ভালোভাবে পড়ে-বুঝে সম্মতি দিতে হবে। তারপর বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই তাৎক্ষণিক অ্যাকাউন্টে লোন-এর টাকা যোগ হয়ে যাবে।

লোনের ধরন অনুযায়ী গ্রাহককে ঋণ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তবে গ্রাহক চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই আংশিক বা সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহারকৃত সময়ের জন্যই ইন্টারেস্ট দিতে হবে, এবং অগ্রিম পরিশোধের জন্য কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

বিকাশ অ্যাপে জামানতবিহীন লোনের সীমা বেড়ে হলো ৫০,০০০ টাকা

আপডেট সময় ১১:২৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫