সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণরাই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে: জামায়াত আমির ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা : ইসি সানাউল্লাহ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স : শফিকুল আলম বিদেশ যেতে ইচ্ছুকদের স্বল্পসুদে ব্যাংক ঋণ দেওয়া হবে: তারেক রহমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ

মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন ইশরাক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বুধবার দুপুরে নগর ভবনের টানা গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ইশরাক।

এর আগে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে ইশরাক বলেন, আন্দোলনের মধ্যে নাগরিকদের জরুরি সেবা দিয়ে এলেও তা বন্ধের চেষ্টা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। 

ইশরাক হোসেন বলেন, তারা আমাদের মানুষ বলে মনে করছে না। বর্তমান সরকারের সবার দাবি কানে পৌঁছায়। কিন্তু আমাদের দাবি তাদের কানে পৌঁছায় না। সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের রাজপথের আন্দোলন থেকে সরিয়েছে।

জনগণের ভোগান্তি কথা চিন্তা করে আমরাও রাজপথ থেকে সরে এসেছিলাম। তারা আবার আমাদের আন্দোলনকে নস্যাৎ করে যড়যন্ত্র করছে। মিথ্যা কথা ছড়িয়ে জনগণের কাছে আমাদের হেয় করতে চেষ্টা করছে। কিন্তু আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবন ছাড়বে না। নগর ভবনে অবস্থান কর্মসূচি চলছে, চলবে।

আগামী বৃহস্পতিবার (১৯ জুন) নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান ইশরাক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব মশিউর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলররা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com