ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

ইসরায়েল বিশ্বকে ‘পারমাণবিক বিপর্যয়ের’ দিকে ঠেলে দিচ্ছে: মস্কো

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের চলমান হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি সৃষ্টি করছে ও বিশ্বকে একটি পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি করছে, এমনটাই জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে মস্কো বলেছে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের লাগাতার ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং এটি পুরো বিশ্বকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

রাশিয়া দাবি করেছে, এই সংঘাত মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করতে পারে এবং ইসরায়েলকে সতর্ক হয়ে অবিলম্বে পারমাণবিক স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

রাশিয়ার মতে, ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া প্রমাণ করে যে, ইসরায়েল কেবল তার সহযোগী দেশগুলোর সমর্থনেই নির্ভর করছে।

ইসরায়েলের মিত্ররা গত সপ্তাহে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট একটি প্রস্তাব পাস করিয়েছে, যা ইসরায়েলকে খোলা ছাড়পত্র দিয়েছে এবং এই ট্র্যাজেডির জন্ম দিয়েছে।

ইসরায়েল দাবি করছে, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে, যার প্রেক্ষিতে তারা হামলা চালিয়েছে। কিন্তু ইরান এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা অভিযোগ করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা পণ্ড করতে চাইছে।

সূত্র: আরটি

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

ইসরায়েল বিশ্বকে ‘পারমাণবিক বিপর্যয়ের’ দিকে ঠেলে দিচ্ছে: মস্কো

আপডেট সময় ০৩:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫