মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির স্বর্ণের দামে বড় লাফ, ভাঙল সব রেকর্ড নির্বাচনে যেন আর ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের এলপিজি আমদানির চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার প্রস্তাব আইসিসির সিলেট থেকে শুরু, আরও যেসব জেলায় যাবেন তারেক রহমান গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫৫ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তি

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামীদের।  

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন,  সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল ৯টা থেকে আজ ৯টা পর্যন্ত ৬৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি তিন নম্বর সতর্ক সংকেত রয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর জিইসও মোড়, আগ্রাবাদ, চৌমুহনী, বাকলিয়া, রাহাত্তারপুল এলকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকায় বিভিন্ন সড়ক।

নগরীর চৌমুহনী এলাকায় জলাবদ্ধতার কবলে পড়া হানিফ বলেন, ‘সকালে সবাই অফিসে যাচ্ছে। এই সময়ে সড়কে হাঁটু থেকে কোমড় সমান পানি। মানুষের ভোগান্তির শেষ নেই।’ 

রাহাত্তারপুল এলাকার পোশাকশ্রমিক তমা বিশ্বাস বলেন, ‘সকাল ছয়টা থেকে অফিসে যাওয়ার জন্য বের হতে হয়। পথে পানির কারণে গাড়ির উপস্থিতি কম ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি পেলাম।’

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com