ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খামেনির ঘনিষ্ঠ ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

তেহরানের মধ্যাঞ্চলে একটি সুরক্ষিত স্থাপনায় বিমান হামলা চালিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার আলি শাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শাদমানিকে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সবচেয়ে কাছের ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা ও ফ্রান্সের আই টুয়েন্টিফোর নিউজ।

অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। 

আলি শাদমানি চলতি জুনের শুরুতে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শাদমানির নেতৃত্বে ‘খাতেম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’ ইসরায়েলকে লক্ষ্য করে পরিচালিত যুদ্ধ পরিচালনা এবং হামলার পরিকল্পনা অনুমোদন করার দায়িত্বে ছিল।

গত শুক্রবার ইসরায়েলের হাতে খাতেম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের সাবেক কমান্ডার গোলাম আলি রশিদ নিহত হওয়ার পর শাদমানি এই পদে নিযুক্ত হন।

এর আগে, শাদমানি ইরানের ইমার্জেন্সি কমান্ডের ডেপুটি কমান্ডার এবং ইরানের জেনারেল স্টাফের অপারেশনস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার সামরিক কর্মজীবনে বিভিন্ন সময় তিনি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শাদমানিকে লক্ষ্য করে চালানো এই হামলা চলমান বৈরিতার মধ্যে ইরানের সামরিক কমান্ড কাঠামোতে আরেকটি বড় আঘাত। শাদমানিকে হত্যা ইরানের হামলা চালানোর সক্ষমতা নষ্ট করার একটি বৃহত্তর কৌশলের অংশ বলে দাবি করছেন ইসরায়েলি কর্মকর্তারা। 

সূত্র : আল-জাজিরা ও আই টুয়েন্টিফোর নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

খামেনির ঘনিষ্ঠ ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেট সময় ০৩:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫