শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্ককে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় হত্যা মামলা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহে।

ওসি রাসেল সারোয়ার বলেন, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হয়।

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পোস্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘সন্ত্রাসী হামলায়’ পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ওই পোস্টে তার একটি ছবিও শেয়ার করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com