ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলি হামলার ঘটনায় ৩ জন নিহত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের সদর দফতরে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে বোমা হামলা চালায় ইসরায়েলের যুদ্ধ বিমান। এর একদিন পরে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনটি এ হতাহতের তথ্য জানাল। 

চ্যানেলটি জানায়, ইসরায়েলি হামলায় টিভি স্টেশনের তিন কর্মচারী নিহত এবং অন্যরা আহত হয়েছেন।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেভিভিশন চ্যানেলে ইসরায়েলের বিমান হামলার ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টুডিওটি এবং সেটির ভেতরে ধুলাবালি ছড়িয়ে পড়তে থাকে। ওই নারী নিউজ অ্যাঙ্কর বিস্ফোরণের শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আসন ত্যাগ করে পালিয়ে যান।

সোর্স : আল-জাজিরা 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব দপ্তরে সৌরবিদ্যুৎ চালু করা হবে : প্রতিমন্ত্রী

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলি হামলার ঘটনায় ৩ জন নিহত

আপডেট সময় ০২:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫