ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান Logo যমুনার তীব্র ভাঙনে বিলীন অর্ধশতাধিক বাড়িঘর, আতঙ্কে নদীপাড়ের মানুষ Logo ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স, সরানো হলো ১০ হাজার মানুষ Logo টেকনাফ-সেন্ট মার্টিন নৌ চলাচল বন্ধ Logo এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ Logo টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি Logo বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন Logo নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার দাবি যুক্তরাজ্যের ৭০ জন এমপির Logo স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী Logo কোমে শোকমিছিলে জনস্রোত, বৃহস্পতিবার মাশহাদে দাফন আয়াতুল্লাহ খামেনির

লিবিয়া থেকে দেশে ফিরলেন আটকে পড়া ১৫৮ বাংলাদেশি

লিবিয়ায় আটকে পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে, লিবিয়ার স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশে রওনা হন তারা।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

দূতাবাস থেকে আরও জানানো হয়, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টায় আটক এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান

লিবিয়া থেকে দেশে ফিরলেন আটকে পড়া ১৫৮ বাংলাদেশি

আপডেট সময় ১১:০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫