বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

গলে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

আগের দিন পুরো রাতই থেমে থেমে হয়েছে বৃষ্টি। ধারণা করা হচ্ছিল, টসেও খানিক বিলম্ব হতে পারে। তবে সেটা হয়নি। নির্ধারিত সময়েই গলে হয়েছে টস। তাতে ভাগ্য ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। 

তবে গলে সিরিজের প্রথম ম্যাচের দিন শুরুতেই ধাক্কা খেতে হয়েছে বাংলাদেশকে। জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ দল। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

অপরদিকে শ্রীলঙ্কা দলে আছে দুই অভিষেক। টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারা এবং দুই হাতেই বল করতে পারদর্শী থারিন্দু রত্নায়েকা আছেন একাদশে। আর এই টেস্ট দিয়েই নিজের শেষ টেস্ট খেলতে নামছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। 

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটকিপার), মিলান রত্নায়েকা, থারিন্দু রত্নায়েকা, প্রভাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com