ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী Logo চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি Logo মেসিকে নিয়ে আবেগঘন বার্তা বার্সেলোনার Logo ১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো Logo দুই সন্তানকে নিয়ে ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন পরীমণির Logo ম্যাপে আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসাতে গুগল সিইওকে ট্রাম্পের ফোন Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তারেক রহমানকে লেখা চিঠি Logo টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু Logo ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা Logo আসিফের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের বিবৃতি

নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাড়িটি লক্ষ্য করে ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। রবিবার এই তথ্য জানিয়েছে জানিয়েছেন ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এছাড়া, ইরান সন্ধ্যার কিছুক্ষণ আগে ইসরায়েলে নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা ও এএফপিসহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম। 

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৫ জুন) সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ইরানের হামলায় হাইফা শহরে অন্তত চারজন নিহত হয়েছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাসহ বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে ‘নতুন ক্ষেপণাস্ত্র হামলা’ শুরুর ঘোষণা দিয়েছে। রবিবার ইরান ইসরায়েলের ওপর নতুন আক্রমণ শুরু করেছে।

নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এর আগে, শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়নবাদীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান। এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পালটাপালটি এই হামলায় উভয় দেশের কয়েক শতাধিক মানুষ হতাহত হয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

আপডেট সময় ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫