WordPress database error: [Disk got full writing 'information_schema.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `wpp_options`

WordPress database error: [Disk got full writing 'information_schema.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `wpp_options`

হাতিরঝিলে যুবদল নেতা গুলিবিদ্ধ হাতিরঝিলে যুবদল নেতা গুলিবিদ্ধ – বাংলা ৭১ নিউজ | Bangla 71 News
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘জ্বালানির অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে’ প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ‘সুখবর’ শুক্রবারের মধ্যেই: ট্রাম্প হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির ৩০ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ বাস্তবসম্মত পদক্ষেপে বিমানকে আরও লাভজনক করা সম্ভব: বিমানমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

হাতিরঝিলে যুবদল নেতা গুলিবিদ্ধ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • WordPress database error: [Disk got full writing 'information_schema.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
    SHOW FULL COLUMNS FROM `wpp_postmeta`

    ৭১ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানার মোড়লগল্লি এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে আরিফ (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি ৩৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য বলে জানা যায়।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

আহত আরিফকে নিয়ে আসা ৩৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য ও ওয়ার্কশপে কাজ করে। রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হলে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে যায়। চিকিৎসক জানান আরিফের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

তিনি আরও জানান, আরিফ মাদারীপুর জেলার শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকেন।

হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। আমরা ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করেছি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com