রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

পুলিশের অতিরিক্ত ৪ ডিআইজিকে বদলি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৫ জুন) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান এ প্রজ্ঞাপনে সই করেন।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের আরআরএফের কমান্ড্যান্ট আলি আকবর খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), চট্টগ্রামের ৯ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ শামসুল হককে সিআইডি, ঢাকার এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলামকে সিআইডি ও সিআইডিতে কর্মরত রুমানা আক্তারকে আরআরএফের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com