বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

ইরানের হামলায় ইসরাইলে নিহত এক, আহত অর্ধশত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্তত তিন দফায় এই হামলা চালিয়েছে বলে ইসরাইল ও ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত এক ইসরাইলি নারী নিহত ও ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরাইলের পুলিশের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের রামাত গান শহরে ঘটনাস্থলে ওই নারী নিহত হন। ইসরাইলে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরুর পর এটাই প্রথম কোনো ইসরাইলি নাগরিকের নিহত হওয়ার ঘটনা।

পুলিশ জানিয়েছে, তেল আবিবের পূর্বে অবস্থিত শহরের ড্যান এলাকায় ঘটনাস্থলেই ওই নারীকে মৃত ঘোষণা করা হয়েছে।

মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকজন আহত ব্যক্তিকে এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।

সিএনএন বলছে, অন্যান্য জরুরি পরিষেবাসহ পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া ইরানের কয়েক দফার হামলায় অন্তত ৪০ ইসরাইলি আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত একটি ভবন।

এদিকে ইসরাইলের হামলায় ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরটির অভ্যন্তরে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর এলাকায় একটি ‘বিস্ফোরণ’ হয়েছে। এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, কমপক্ষে দুটি প্রজেক্টাইল বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।

ইরান এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে ইসরাইলে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরাইলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

বাংলা৭১নিউজ/সূত্র: আলজাজিরা, সিএনএন,ফার্স নিউজ এজেন্সি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com