বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০

ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭০, শক্তিশালী জবাবের অঙ্গীকার ইরানের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি পুরো জাতির প্রতি আহ্বান জানাই, সবাই যেন নিজেদের ঐক্য বজায় রাখে এবং একই সঙ্গে নেতৃত্বের ওপর আস্থা রাখে। এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি একতার প্রয়োজন।’

এদিকে শুক্রবার ভোরে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৩২০ জন।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য দিয়েছে ।

হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় আঘাত হানা হয়। নিহতদের মধ্যে রয়েছেন একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী। রাজধানী তেহরানে, বিশেষ করে আইআরজিসি সদরদপ্তর, নাতান্জ পারমাণবিক স্থাপনা এবং আবাসিক ভবনগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার পর ইরানজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তেহরানের রাস্তায় হাজারো মানুষ জড়ো হয়ে ‘ইসরায়েল নিপাত যাক, আমেরিকা নিপাত যাক’ স্লোগান  দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইসরায়েলকে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে।’

পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি হামলাকে ‘যুদ্ধের ঘোষণা’ আখ্যা দিয়ে বলেন, ‘ইসরায়েলের এই আগ্রাসনের জবাব অবশ্যই আসবে। আমাদের প্রতিরোধ হবে শক্তিশালী, যুক্তিপূর্ণ এবং কৌশলগত।’

বিক্ষোভকারীদের মধ্যে ৬২ বছর বয়সী অবসরপ্রাপ্ত আহমদ মোআদি বলেন, আর কতদিন আমরা এই ভয়ে ভয়ে বাঁচব? এখনই সময় প্রতিশোধের। আমাদের গবেষক, প্রফেসরদের হত্যা করা হলো— এখন তারা আবার শান্তি আলোচনা চায়?

৫২ বছর বয়সী গাড়িচালক আব্বাস আহমাদি বলেন, যদি এই নরপশুকে (নেতানিয়াহু) থামানো না হয়, আমাদের অবস্থা গাজার মতো হয়ে যাবে। ইরানের উচিত তাকে ধ্বংস করা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com