বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

উৎপাদন বাড়িয়ে গ্যাস আমদানি কমানোর চেষ্টা চলছে : জ্বালানি উপদেষ্টা

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি কমনোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে। পাশাপাশি এলএনজি আমদানি বেড়েছে।

আজ শুক্রবার সকালে সিলেটের কৈলাশটিলা ৭ নম্বর কূপসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হচ্ছে সেখানেও গ্যাসের সংযোগ দেওয়া হবে না। সেসব এলাকায় কম মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ করবে সরকার।

তিনি আরও বলেন, বাসা-বাড়িতে পাইপলাইনে গ্যাসের অপচয় হয়। সুযোগ থাকলে কেয়ামত পর্যন্ত আবাসিক গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় গ্যাসফিল্ডের দুটি কূপ হতে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com