ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছেন তিনি।

বাকিংহাম প্যালেসে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস।

শফিকুল আলম তার ফেসবুক পোস্টে জানান, ব্রিটিশ রাজা অধ্যাপক ইউনূসের কাজের একজন ভক্ত। যার মধ্যে রয়েছে তাঁর অগ্রণী ক্ষুদ্রঋণ ব্যাংক, দারিদ্র্য মোকাবেলায় সামাজিক ব্যবসার প্রচারণা এবং সভ্যতাকে আত্মধ্বংস থেকে বাঁচাতে তিন শূন্যের প্রচারণা। 

রাজা চার্লস অধ্যাপক ইউনূসের একটি বইয়ের ভূমিকা লিখেছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৯:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫