মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে’ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

পরিবারের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন মানুষ। ঈদযাত্রাকে কেন্দ্র করে কমলাপুর রেলস্টেশনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। মানুষের আনাগোনায় স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে, শুক্রবার (৬ জুন) সকাল থেকে ছেড়ে যাওয়া কোনো ট্রেনে সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

শুক্রবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কমলাপুর রেলস্টেশনে গত দু-তিনদিনের তুলনায় যাত্রীদের উপস্থিতি কিছুটা কম। অনেকেই স্টেশনে প্রবেশের জন্য বাঁশের তৈরি ব্যারিকেড লাইন দাঁড়িয়ে আছেন। যাত্রীরা টিকিট প্রদর্শন না করে প্রথম ধাপ পার হতে পারছেন না। এরপর দ্বিতীয় ধাপে আবারও টিকিট যাচাই করা হচ্ছে। সবশেষ প্ল্যাটফর্মে প্রবেশে টিকিট প্রদর্শন করতে হচ্ছে যাত্রীদের। এছাড়া চুরি-ছিনতাইসহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর রয়েছে।

কমলাপুরে কথা হলে ট্রেন যাত্রী মাহমুদুল ইসলাম বলেন, অফিস ছুটি হয়েছে আরও দুইদিন আগে, কিন্তু টিকিট না পাওয়ায় যেতে পারিনি। পরে অনেক কষ্টে আজকের টিকিট ম্যানেজ করে অবশেষে বাড়িতে রওনা হচ্ছে।

আরিফুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাবো, এটাই অনেক আনন্দের।

যাত্রী মেহেদী হাসান বলেন, আমি একটা গার্মেন্টস পণ্যের দোকানে চাকরি করি। ঈদের আগ মুহূর্তে বেচাকেনা ভালো হয়। তাই মালিক আগে থেকে ছুটি দেননি। তাই আজকে বাড়ি যাচ্ছি।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রস্তুত। ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তির। সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেন শিডিউল বিপর্যয় নেই।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com