ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী

১৯ জুনের মধ্যে ৪৪ সচিবকে অপসারণে আলটিমেটাম

বিতর্কিত ৪৪ সচিবকে অপসারণে ১৯ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে দিয়েছে জুলাই ঐক্য। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠক করে এ আলটিমেটাম দেয় সংগঠনটি।

মঙ্গলবার (৩ জুন) দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন জুলাই ঐক্যের সংগঠকরা। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের সামনে গেলে পুলিশের বাধায় পড়েন তারা। পরে সচিবালয়ের রাস্তার মুখে অবস্থান নেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা।

দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সচিবালয়ে প্রবেশ করে জুলাই ঐক্যের ৫ সদস্যের এক প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এ বি জুবায়ের, প্লাবন তারিক, ইসরাফিল ফরাজী ও বোরহান মাহমুদ।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তারা। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৩০ সচিবকে বদলি করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। সচিবদের অপসারণের বিষয়টি দেখে জনপ্রশাসন বিষয়ক কমিটি। যেখানে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও রয়েছেন।

সাতক্ষীরা জেলায় ২০১৩-১৪ সাল পর্যন্ত বাসাবাড়ি ও স্থাপনায় বুলডোজার চালানো সাবেক ডিসি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, জনপ্রশাসন বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করে তাদের বিষয়টি অবহিত করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠকের শেষ পর্যায়ে আগামী ১৯ জুন পর্যন্ত আলটিমেটাম দেন জুলাই ঐক্যের প্রতিনিধিরা। একই সঙ্গে তারা নাজমুল আহসানসহ ৪৪ সচিবের তথ্য মন্ত্রিপরিষদ সচিবকে তুলে দেন।

এ বিষয়ে জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী বলেন, আমরা আজ মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করি। যদি আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা ব্যবস্থা না নেন, বিতর্কিতদের অপসারণ না করা হয়- তাহলে আমাদের আগামীর কর্মসূচিতে তারা কোনো সহযোগিতা পাবেন না।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা

১৯ জুনের মধ্যে ৪৪ সচিবকে অপসারণে আলটিমেটাম

আপডেট সময় ১১:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫