বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ সরকারি দলের মূলতবি প্রস্তাব গ্রহণে ‘বিরল দৃষ্টান্ত’, রোববার আলোচনা ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা  জামায়াত-এনসিপির ফের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন থেকে জামায়াত-এনসিপির ওয়াকআউট আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী কেউ যেন নদী-খাল দখল করতে না পারে, সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা রবিবার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ১৮ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪২৯৮৩ মামলা চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে : প্রধানমন্ত্রী

বিকাশ অ্যাপ রেফারেল ক্যাম্পেইনে ‘রয়্যাল এনফিল্ড’ জিতলেন সিলেটের নিয়াজ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

বিকাশ অ্যাপ রেফারেল ক্যাম্পেইনে সর্বোচ্চ সংখ্যক মানুষকে অ্যাপ রেফার করে ‘রয়্যাল এনফিল্ড’ মোটরবাইক জিতলেন সিলেটের নিয়াজ আহমেদ। বাইক ছাড়াও আরও বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার জিতেছেন পরবর্তী সর্বোচ্চ সফল রেফারকারীরা। এ ছাড়াও ক্যাম্পেইন চলাকালীন প্রতিটি সফল রেফারেলের জন্য প্রত্যেক রেফারার পেয়েছেন ৫০ টাকা বোনাস। 

সম্প্রতি তেঁজগাওয়ে অবস্থিত রয়্যাল এনফিল্ড এর শো-রুমে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে সর্বোচ্চ সফল রেফারকারি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। ক্যাম্পেইনে বিকাশ গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকে একটি ইউনিক রেফারেল লিংক ব্যবহার করে যেকোনো নন-বিকাশ অ্যাপ ব্যবহারকারীকে রেফার করেছেন। প্রতিটি সফল রেফারেলের জন্য ছিল বোনাস এবং সর্বোচ্চ সফল রেফারকারী জিতেছেন রয়্যাল এনফিল্ড।

বিকাশ অ্যাপে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন সেবা। অ্যাপে এসব সেবা ব্যবহারে অন্যকে উৎসাহিত করতেই গ্রাহকদের জন্য রেফারেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। 

রয়্যাল এনফিল্ড বিজয়ী নিয়াজ বলেন, “মাঝে মাঝেই বিকাশ এর বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করা হয়। এবারের ক্যাম্পেইনে অংশ নেওয়ার উদ্দেশ্য ছিলো আমার পরিচিতজনদের অ্যাপ ব্যবহারে উৎসাহিত করা যাতে ডিজিটাল লেনদেনে তাদের আরও স্বাচ্ছন্দ্য ও অভ্যস্ততা বাড়ে। আর, বাড়তি প্রাপ্তি হিসেবে পেয়ে গেলাম রয়্যাল এনফিল্ড বাইক। ভালো লাগছে, বিকাশকে ধন্যবাদ”।  

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com