ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

যমুনা ব্যাংক পিএলসি পদার্পণ করলো ২৫ বছরে

পথচলার প্রতিটি ধাপে আমরা ছিলাম, আছি এবং থাকবো— এই অঙ্গীকারে যমুনা ব্যাংক পদার্পণ করলো তার গৌরবময় ২৫তম বছরে। আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা, ঝুঁকিমুক্ত বিনিয়োগ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি অবিচল প্রতিশ্রুতির এক নতুন অধ্যায় শুরু হলো এই মাইলফলকে। 

এ উপলক্ষ্যে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সকল শাখা ও উপশাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এই আনন্দঘন মুহূর্ত উদ্‌যাপন করতে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

“25 Years of Trust & Transformation”- এই স্লোগানের মধ্য দিয়ে যমুনা ব্যাংক তুলে ধরছে তার অতীতের নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যতের ইতিবাচক রূপান্তরের প্রতিশ্রুতি। সামনে যাত্রা আরও দীর্ঘ, আরও চ্যালেঞ্জিং আরও সম্ভাবনাময়। দেশের আর্থসামাজিক উন্নয়নে যমুনা ব্যাংক তার নিষ্ঠাবান ভূমিকা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা রেখেই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে আগামীর পথে। 
সমৃদ্ধির এই পথ চলায় সাথে থাকার জন্য ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত সকল গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

যমুনা ব্যাংক পিএলসি পদার্পণ করলো ২৫ বছরে

আপডেট সময় ০৬:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫