ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী

সচিবালয়ের সামনে পুলিশ-জুলাই ঐক্য মুখোমুখি

বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শেখ হাসিনার দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় ছাত্র-জনতাকে নিয়ে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনগুলোর জোট ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, সচিবালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ-জুলাই ঐক্য।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে জুলাই ঐক্য। এর আগে, সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির পালনের তথ্য জানিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী।

জুলাই ঐক্যের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৪৪ জন স্বৈরাচারের দোসর আমলাদের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য।

সংবাদ সম্মেলন থেকে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেয়া হয়। কিন্তু আমরা দেখছি, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। গত কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে। যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা

সচিবালয়ের সামনে পুলিশ-জুলাই ঐক্য মুখোমুখি

আপডেট সময় ০১:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫