ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজও সচিবালয়ে বিক্ষোভ, ২ উপদেষ্টাকে দেওয়া হবে স্মারকলিপি

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে মঙ্গলবার (৩ জুন) ১১তম দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা।

বেলা ১১টার দিকে সচিবালয়ের চার নম্বর ভবনের সামনে থেকে কর্মচারীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিল নিয়ে তারা সচিবালয় চত্বর প্রদক্ষিণ করে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন।

আন্দোলন কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরাম।

সমাবেশে তারা জানিয়েছেন, অধ্যাদেশ বাতিলের দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে স্মারকলিপি দেবেন তারা। এর আগে তারা মন্ত্রিপরিষদ বিভাগের সামনে কিছুক্ষণ অবস্থান করবেন।

চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে, এমন বিধান রেখে গত ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়।

এর আগে গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়। ২৪ মে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সবগুলো সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আসছেন। তারা এই অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন হিসেবে অবহিত করছেন।

এর মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন কর্মচারী নেতারা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আজও সচিবালয়ে বিক্ষোভ, ২ উপদেষ্টাকে দেওয়া হবে স্মারকলিপি

আপডেট সময় ০১:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫