ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

১৬ জন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়ে রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণ জানানো না হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও দলটির আস্থাভাজন কর্মকর্তা হিসেবে তাদের চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়েছে।

ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. মেহেদী হাসান, এ কে এম টিপু সুলতান, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম, গৌতম চন্দ্র পালকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জহির রায়হান, হুমায়রা সুলতানা, মো. মাহমুদুল হাসান, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, আবু আহমদ ছিদ্দীকী, নুরুন আখতার, মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 

এছাড়া ওএসডি যুগ্মসচিব নিরোদ চন্দ্র মন্ডল, মনিরা বেগম, আল মামুন মুর্শেদ ও মোহাম্মদ নুরুল ইসলামকে অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে ও যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে; তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো।

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

আপডেট সময় ১২:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬