ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ মন্ত্রণালয়ে সচিব পর্যায়ে বড় রদবদল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ৪ মন্ত্রণালয়ে সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ে বড় রদবদল এনেছে সরকার। রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক ৪টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জেতী প্রু’র সই করা ওই প্রজ্ঞাপনগুলো অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদকে বদলিপূর্বক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মিজ মাহবুবা ফারজানাকে অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবু তাহের মো. মাসুদ রানাকে বদলি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৪ মন্ত্রণালয়ে সচিব পর্যায়ে বড় রদবদল

আপডেট সময় ১১:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬