ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৫০ Logo ২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন Logo প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি Logo হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী Logo ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল : খাদ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. শাহাদাত Logo হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে Logo পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ফিরোজ শেখ (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামী ফিরোজ শেখ আদালতে উপস্থিত ছিলেন।

‎‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেল কৃষ্ণনগর ইউনিয়নের চাঁন ফকিরের মেয়ে চা ও চিনি কেনার জন্য বাড়ী থেকে বের হয়। পথিমধ্যে একই এলাকার আজিজ শেখের ছেলে ফিরোজ শেখ প্রতিবন্ধী শিশুকে বাজারে পৌঁছে দেবার কথা বলে কৌশলে তার অটো ভ্যানে উঠতে বলে। পরে তাকে ভবানীপুর মাঠে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে। ‎পরে স্থানীয়রা রাত ১১টার দিকে ভবানীপুর মাঠ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে শিশুটির পিতা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ফিরোজ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৫০

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৫:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬