ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন Logo প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি Logo হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী Logo ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল : খাদ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. শাহাদাত Logo হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে Logo পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী Logo লোহিত সাগর লাগোয়া সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের

মহাকাশ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন পাকিস্তানি নভোচারী

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানরত পাকিস্তানের প্রথম নভোচারী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলীর সঙ্গে সরাসরি কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

গত শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মহাকাশ ও বায়ুমণ্ডল গবেষণা কমিশনের (সুপারকো) সদর দফতর থেকে এ কথোপকথন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। আরও উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং।

ঢাকার পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৫ নভেম্বর চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছান জিশান আলী। লং মার্চ-২এফ রকেটে করে মহাকাশযানটি চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে প্রথম পাকিস্তানি হিসেবে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর ইতিহাস গড়েন তিনি। একই সঙ্গে চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী হিসেবেও তিয়াংগং স্টেশনে যোগ দেন।

মহাকাশে অবস্থানকালে তিনি বৈজ্ঞানিক গবেষণায় অংশ নিচ্ছেন। এর মধ্যে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তৈরি চারটি পরীক্ষামূলক গবেষণা রয়েছে। এসব গবেষণার বিষয় উন্নত উপকরণ, কৃষি ও জীববিজ্ঞান।

শেহবাজ শরিফ এ অর্জনকে পাকিস্তানের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তার মতে, এ অভিযানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এ সাফল্যে চীনের সহযোগিতার প্রশংসা করার পাশাপাশি সুপারকো, পাকিস্তানি বিজ্ঞানী, শিক্ষাপ্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন তিনি।

আসিম মুনিরও নভোচারীকে অভিনন্দন জানান। তিনি বলেন, চীনের মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের প্রতিফলন।

পাকিস্তান ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির সময়ে এ অভিযান দুই দেশের মহাকাশ গবেষণা, প্রযুক্তি ও বৈজ্ঞানিক সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন

মহাকাশ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন পাকিস্তানি নভোচারী

আপডেট সময় ০৩:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬