ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন Logo প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি Logo হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী Logo ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল : খাদ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. শাহাদাত Logo হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে Logo পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী Logo লোহিত সাগর লাগোয়া সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের

অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করছেন জিয়াউলের আইনজীবীরা : প্রসিকিউশন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় অপ্রাসঙ্গিক কথা বলে তার আইনজীবীরা সময় নষ্ট করছেন বলে অভিযোগ প্রসিকিউশনের।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, মামলার বিচার্য বিষয়ে না গিয়ে বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরছে আসামিপক্ষ। তাদের মামলায় বলার মতো তেমন কিছু না থাকায় এমনটি করা হচ্ছে বলে আমরা মনে করি।

রোববার (২৯ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউলের পক্ষে আজ প্রথম দিনের যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী নাজনীন নাহার।

প্রসিকিউটর তামিম বলেন, যুক্তিতর্কের শুরুতেই ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছিল আসামিপক্ষ। এজন্য বিভিন্ন কারণ দেখান তারা। আমরা তাদের সময় চাওয়ার আবেদনের বিরোধিতা করায় শেষ পর্যন্ত তারা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

তিনি বলেন, যুক্তিতর্কের শুরুতে জিয়াউল আহসানের সার্ভিস রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করে আসামিপক্ষ। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেড় ঘণ্টা শুধু ২০০৭ সালে তৈরি ওই সার্ভিস রেকর্ড পড়েছেন তারা। এ সময়ের মধ্যে মামলার অভিযোগ-সংশ্লিষ্ট কোনো বক্তব্য আসেনি। অথচ সাক্ষীর জবানবন্দি পড়ার মাধ্যমে প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু করেছিলেন চিফ প্রসিকিউটর। কারণ কী অভিযোগ আনা হয়েছে ও প্রসিকিউশন কী প্রমাণ করতে সক্ষম হয়েছে, তা জাতি জানতে চেয়েছে। সাক্ষীর জবানবন্দিই এ মামলার মূল বিষয়। এর ভিত্তিতেই বিচার করবেন ট্রাইব্যুনাল। এর বাইরে গণমাধ্যমে বা প্রকাশ্যে কী ঘটেছে, তা ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়।

আসামিপক্ষের বিরুদ্ধে সময়ক্ষেপণের অভিযোগ করে গাজী এমএইচ তামিম বলেন, সকাল থেকে যুক্তিতর্ক শুরু করার পরও মামলার মূল বিষয়বস্তুতে ঢুকতে পারেননি তারা। সময় চাওয়ার জন্য দুজন আইনজীবী দাঁড়িয়েছেন। ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার বাইরে কোথায় কী ঘটছে, সেসব বিষয় তুলে ধরে সময়ক্ষেপণ করেছেন। ট্রাইব্যুনাল বিষয়টি বুঝেছেন। জবাবও দিয়েছেন।

তিনি বলেন, আমরা মনে করি, এ মামলায় আসামিপক্ষের তেমন কোনো ডিফেন্স কেস নেই, বলার তেমন কিছু নেই। এ কারণেই মামলার বিচার্য বিষয়ের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে ট্রাইব্যুনালের সময় নষ্ট করছেন তারা।

আসামিপক্ষ পর্যাপ্ত সময় পায়নি- এমন অভিযোগ নাকচ করে প্রসিকিউটর তামিম বলেন, চলতি বছরের ১৪ জানুয়ারি এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এরপর সাক্ষ্যগ্রহণ শেষ করতে ট্রাইব্যুনালকে ৭৩টি আদেশ দিতে হয়েছে। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮টি কর্মদিবস পেয়েছে আসামিপক্ষ। মাত্র ১৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য প্রায় ৭০ দিন সময় পেয়েছেন তারা। এর চেয়ে বেশি সময় কোনো মামলাতেই দেননি ট্রাইব্যুনাল। ১১ মাসে মাত্র ১৫ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। এই সময়ে ট্রাইব্যুনালে আরও অনেক মামলার অসংখ্য সাক্ষী উপস্থাপন করেছে প্রসিকিউশন।

আসামিপক্ষের পর্যাপ্ত সময় না পাওয়ার দাবি সম্পূর্ণ অসত্য উল্লেখ করে এই প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের আদেশ ও অর্ডার শিটের মাধ্যমে তারা কত সময় পেয়েছে বা কত সময় নষ্ট করেছে, তা নথিপত্র দিয়ে আমরা দেখিয়েছি। কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী আসবেন বলে আসামিপক্ষ সময় চেয়েছে। অথচ পুরো বিচারপ্রক্রিয়ায় ওই আইনজীবীরা উপস্থিত ছিলেন না। মামলার কার্যক্রমেও অংশ নেননি। অথচ এখন তাদের দোহাই দিয়ে সময় চাওয়া হচ্ছে। আসামিপক্ষের যুক্তিতর্কের মূল লক্ষ্য সময়ক্ষেপণ ও সময় নষ্ট করা। এর বাইরে তাদের আর কিছু নেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন

অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করছেন জিয়াউলের আইনজীবীরা : প্রসিকিউশন

আপডেট সময় ০৩:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬