ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন

শরীয়তপুরে জেলা ছাত্রলীগের এক নেতার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে মধ্যরাতে ঘোরাফেরার সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার পর উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার দাসার্ত্তা এলাকার মৃত আজাহার ফকিরের ছেলে আল আমিন (২৮) এবং একই এলাকার শাজাহান বন্দুকসীর ছেলে সাগর বন্দুকসী।

জেলা ছাত্রদলের সদস্য মাহাতাব মোর্শেদ মিহির জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে ছিলেন। ওই রাতে চৌরঙ্গী মোড়ে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ভুলুর ব্যবহৃত একটি মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন তাঁরা। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চান। তবে ওই দুজন বিষয়টি এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আটক আল আমিন ছাত্রলীগ নেতা রাশেদুজ্জামান ভুলুর সহযোগী। তার বিরুদ্ধে আগেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আটক অপরজন আল আমিনের সহযোগী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আটকের পর দুই ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছেন, তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তারা ওই এলাকায় গিয়েছিলেন। ঘটনাস্থলের পাশ থেকে পোড়া অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন

আপডেট সময় ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬