ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় এক শিশু ও কয়েকজন স্কুলশিক্ষার্থীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও বিরোধীদের জোট জাতীয় ঐক্যের সরকারের (এনইউজি) একজন মুখপাত্র ওই তথ্য জানিয়েছেন।

এক সপ্তাহ আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবারের ওই বিমান হামলার ঘটনা ঘটেছে।

এনইউজি ও বিরোধী বাহিনীর সঙ্গে যুক্ত স্থানীয় অন্তর্বর্তীকালীন বিদ্রোহী কর্তৃপক্ষ মাগওয়ে ফেডারেল ইউনিট গভর্নমেন্টের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ধর্মীয় এক অনুষ্ঠানের সময় সিনবাউংওয়ে শহরের একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে ওই হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়, হামলায় বিমান থেকে ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছিল।

এনইউজির মুখপাত্র নে ফোন ল্যাট ও ওই স্থানীয় প্রত্যক্ষদর্শী বলেছেন, হামলায় ৯ জন বিদ্রোহী যোদ্ধার পাশাপাশি নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, বোমাবর্ষণের সময় ওই এলাকায় কোনো সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা কেবল মাঝেমধ্যে ওই গ্রাম দিয়ে যাতায়াত করতেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, মিয়ানমারের সেনাবাহিনীর সমর্থক হিসেবে পরিচিত একাধিক টেলিগ্রাম চ্যানেল বলেছে, ওই বিমান হামলায় বিদ্রোহী বাহিনীর একটি স্নাতক সমাপনী অনুষ্ঠান ও সমাবেশকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে শনিবার দুপুর পর্যন্ত সামরিক বাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এ ছাড়া মন্তব্যের অনুরোধে মিয়ানমার সরকারও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এনইউজির পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ দিক পর্যন্ত ৬ হাজার ৬৫৩টি পৃথক ঘটনায় সামরিক বাহিনী ১৫ হাজার ৩২৭ বার বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক মানুষ নিহত এবং ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনইউজি এবং স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ এই বিনা উসকানির হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রমাণ সংগ্রহ করছে বলেও বিবৃতিতে জানানো হয়।

একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে উড়োজাহাজের জ্বালানি তেল, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তি সরবরাহ বন্ধ করতে জাতিসংঘ, আসিয়ান এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর শুরু হওয়া মিয়ানমারের গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১ লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই হামলায় হতাহতের সংখ্যা বা বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

আপডেট সময় ০৭:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬