ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টায় ব্যর্থ হয়ে পেট্রোলবো’মা হামলা-গুলি

রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভির একটি বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। প্রথম দিন অগ্নিসংযোগের চেষ্টা ব্যর্থ হলে দ্বিতীয় দফায় পেট্রোলবোমা হামলা ও গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ও শুক্রবার রাতে এসব ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই উপকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। সেদিন ব্যর্থ হয়ে পরদিন (শুক্রবার) দিবাগত রাত ২টার দিকে আবারও পেট্রোল বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের দলে ৮ থেকে ১০ জন ছিল। পাশাপাশি উপকেন্দ্রে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোঁড়া হয়। এ হামলায় একটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়ে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এছাড়া ট্রান্সফরমারের পাশে দুটি পেট্রলবোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়। আরও চারটি পেট্রলবোমা অবিস্ফোরিত অবস্থায় নিচে পড়ে। হামলার পরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এ খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, ‘পরপর দুই রাতের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা পিস্তল দিয়ে গুলিবর্ষণ করে এবং পেট্রলবোমা হামলা করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।’

তিনি আরও বলেন, ‘পরপর দুই রাতের হামলায় আমরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (সদর কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, ‘আগের রাতের হামলার পর থানায় এজাহার দেওয়া হয়েছে। এছাড়া নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

আরএমপির মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ‘প্রথম রাতে পেট্রোলবোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় রাতে একটি পেট্রলবোমা বিস্ফোরণের আলামত পেয়েছি। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টায় ব্যর্থ হয়ে পেট্রোলবো’মা হামলা-গুলি

আপডেট সময় ০৭:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬