ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

চামড়া শিল্পে ঋণে সুদ মওকুফ, ১২ বছরে পরিশোধ ও হার কমাতে উদ্যোগ

হাজারীবাগ থেকে সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর ট্যানারি মালিকদের গভীর আর্থিক সংকট মুখোমুখি। এমন অবস্থায় চামড়া খাতের প্রধান সংগঠনগুলো সরকারের কাছে ঋণ সুদ মওকুফসহ ১২ বছরে পরিশোধ ও সুদহার কমানোসহ বেশকিছু সুবিধা চেয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত সব ধরনের ঋণের ওপর আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ অথবা সুদমুক্ত ঋণ সুবিধাসহ ২ বছর গ্রেস পিরিয়ড দিয়ে মোট ১২ বছরে পরিশোধের সুযোগ দেওয়া, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বকেয়া ঋণের একটি অংশ মওকুফ করে ঋণ পুনর্নির্ধারণ করা, তফসিলভুক্ত ব্যাংকে ঋণের সুদের হার বর্তমান ১৩.৫% থেকে কমানো এবং অনাদায়ি ঋণ আদায়/সমন্বয়ের আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বাড়ানো উল্লেখযোগ্য।

শিল্প মন্ত্রণালয়ে সম্প্রতি অনুষ্ঠিত সভায় চামড়া শিল্পের সংগঠনগুলো জোরালো দাবি জানিয়েছে। সভায় বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), ফুটওয়্যার লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএলএক্সএ) এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সভায় উপস্থিত সংগঠনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, পরিবেশ দূষণের কারণে সরকার ২০১৭ সালের দিকে হাজারীবাগ থেকে সাভার চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। দীর্ঘ সময় ধরে চলা এ স্থানান্তর প্রক্রিয়ার কারণে অনেক ট্যানারি মালিক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। নতুন স্থানে কারখানা স্থাপন, যন্ত্রপাতি স্থানান্তর, পরিবেশবান্ধব প্রযুক্তি স্থাপন এবং উৎপাদন ব্যাহত হওয়ার কারণে মালিকদের ওপর ঋণের বোঝা বাড়ছে। অনেক ট্যানারি মালিক ব্যাংকের কিস্তি পরিশোধে ব্যর্থ হন এবং সুদের বোঝা দিন দিন বাড়তে থাকে।

তারা বলছেন, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত নেওয়া ঋণের ওপর আরোপিত সুদ অনেক প্রতিষ্ঠানের জন্য অসহনীয় হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে মূল ঋণের চেয়ে সুদের পরিমাণও বেশি হয়ে গেছে। কিস্তি পরিশোধের চাপ কমানো গেলে অনেক প্রতিষ্ঠান আবার উৎপাদনে ফিরতে পারবে।

অন্যদিকে সভায় উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সংগঠনগুলোর দেওয়া প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। চামড়া খাতের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা এবং শিল্পমালিকদের আর্থিক চাপ কমাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। প্রস্তাবগুলো দ্রুত যাচাই-বাছাই করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সভায় আলোচিত প্রধান সিদ্ধান্ত ও পদক্ষেপগুলোকে ব্যাংক ঋণ ও আর্থিক সুবিধা এবং শুল্ক-কর সংক্রান্ত বেশকিছু প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।

সভায় ব্যাংক ঋণ ও আর্থিক সুবিধা সংক্রান্ত আলোচিত প্রস্তাবনাগুলো হলো—

১. হাজারীবাগ থেকে সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের ফলে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বকেয়া ঋণের অংশ মওকুফ করে ঋণ পুনর্নির্ধারণের বিষয় বিবেচনা করা।
২. ট্যানারিতে উৎপাদিত রূপক ও ফিনিশড লেদার রপ্তানিতে ১০ শতাংশ হারে প্রণোদনা বহাল রাখা।
৩. অনাদায়ি ঋণ আদায়/সমন্বয়ের আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বাড়ানোর বিষয় বিবেচনা করা।
৪. ২০১৭ সাল থেকে চলমান ঋণের সুদ মওকুফ অথবা সুদমুক্ত ঋণ সুবিধাসহ ২ বছর গ্রেস পিরিয়ড দিয়ে ১২ বছরে পরিশোধের সুযোগ দেওয়ার বিষয় পর্যালোচনা করা।
৫. তফসিলভুক্ত ব্যাংকে ঋণের সুদের হার ১৩.৫ শতাংশ কমানো।
৬. লেদার সেক্টরের জন্য সর্বোচ্চ ৩ বছর গ্রেস পিরিয়ডসহ ১০ বছর মেয়াদে ঋণ বিতরণের ব্যবস্থা করা।
৭. Export Facilitation Fund (EFF)-এর ঋণসীমা ৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫০ কোটি টাকা করার বিষয় বিবেচনা করা।
৮. স্থানীয় মুদ্রার হিসাব থেকে TT Payment-এর সর্বোচ্চ সীমা ২০ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ২ লাখ মার্কিন ডলার করা।
৯. Post-Shipment Finance-এর শর্ত শিথিল করা এবং অতিরিক্ত সুদহার কমানোর বিষয় পর্যালোচনা করা।

অন্যদিকে কর, ভ্যাট, শুল্ক ও আমদানি-রপ্তানি সংক্রান্ত প্রস্তাবগুলো হলো—

১. শতভাগ রপ্তানিমুখী ট্যানারি শিল্পে কাঁচামাল, কেমিক্যাল ও মেশিনারিজ আমদানিতে উৎস কর/সারচার্জ প্রত্যাহারের বিষয় বিবেচনা করা।
২. কাঁচা চামড়াকে কৃষিপণ্য বিবেচনা করে উৎস করমুক্ত রাখার ব্যবস্থা করা।
৩. প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক, কর, ডিউটি, ফি ও ভ্যাট কম রাখার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশনা দেওয়া।
৪. শতভাগ রপ্তানিমুখী ট্যানারিতে বন্দরের ফ্রি ডেমারেজ ৪ দিন থেকে বাড়িয়ে ১০ দিন করা এবং পুরনো সুপারভাইজড বন্ড ব্যবস্থা পুনরায় চালু করা।
৫. কাঁচামাল আমদানিতে শুল্ক বন্ড বা Duty Drawback সুবিধা গ্রহণকারী ও না-গ্রহণকারী উভয় শ্রেণির ব্যবসায়ীদের ৯০% হারে নগদ সহায়তা দিয়ে তা পরবর্তী ৩ বছর অব্যাহত রাখার ব্যবস্থা নেওয়া।
৬. অগ্রিম আয়কর প্রত্যাহার করা এবং বিদেশি ক্রেতা মূল্য পরিশোধে ব্যর্থ হলে ব্যবসায়ীদের জন্য ক্রেডিট ইন্সুরেন্সের ব্যবস্থা করা।
৭. পাদুকা, ব্যাগ ও চামড়াজাত পণ্য শিল্পে যন্ত্রপাতি আমদানিতে তৈরি পোশাক শিল্পের মতো শুল্ক ও ভ্যাট অব্যাহতি দেওয়া।
৮. এবং এক্সক্লুসিভ বায়ারস আরএফআইডি ট্যাগের ওপর শুল্ক/ফি ৭০ সেন্ট থেকে কমিয়ে ৩০ সেন্ট করা।

সংগঠনগুলো বলছে, এসব প্রস্তাব বাস্তবায়ন করা হলে চামড়া খাতের উৎপাদন খরচ কমবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা সহজ হবে। শুধু ঋণ সুবিধা দিলেই হবে না এর পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি স্থাপনে সহায়তা, দক্ষ জনবল তৈরি এবং নতুন বাজার অনুসন্ধানের প্রয়োজন রয়েছে বলে করছে তারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

চামড়া শিল্পে ঋণে সুদ মওকুফ, ১২ বছরে পরিশোধ ও হার কমাতে উদ্যোগ

আপডেট সময় ০৭:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬