ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

গুলশানে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

রাজধানীর গুলশানের নদ্দা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শরিফুল নামে যুবদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, শরিফুল নদ্দা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি গুলশান থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলেও জানা গেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নদ্দা এলাকায় একটি বাস কাউন্টারের ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে মারধর করেন শরিফুল।

এ সময় রিভলবার ঠেকিয়ে তার কাছে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। পরিবহন মালিকের পক্ষ থেকে গুলশান থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, শুক্রবার রাতে শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

গুলশানে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬