ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন Logo হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের Logo তুর্যের মৃত্যুতে মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের নিষেধ ছিল না: রাশেদ খাঁন Logo বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি Logo ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি Logo পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস Logo সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন Logo সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর Logo ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের ঢল Logo জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

চার বছর পূর্তিতে বাহারি কনটেন্টের ঘোষণা দিলো দীপ্ত প্লে

দেশি-বিদেশি কনটেন্ট দিয়ে নিয়মিত দর্শক আকৃষ্ট করছে দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’। আজ শনিবার (২৮ নভেম্বর) পথচলার চার বছর পূর্ণ করেছে এটি। এ উপলক্ষে প্ল্যাটফর্মে এসেছে অরিজিনাল ফিল্ম ‘মায়া’।

অনিমেষ আইচ নির্মিত এই সিনেমাটি নির্মিত হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে। ভৌতিক ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন শোবিজের দুই জোড়া জমজ সহোদর। তারা হলেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, রোদেলা টাপুর ও মেঘলা টুপুর। এছাড়াও আছেন মামুনুর রশীদ, বৃন্দাবন দাস, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ।

চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘চমকের ৪’ শ্লোগানে আরও বড় পরিসরে নতুন গল্প, নতুন ফরম্যাট ও বৈচিত্র্যময় কনটেন্ট নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে প্ল্যাটফর্মটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামনে এই প্ল্যাটফর্মে আসবে নতুন ধারার অরিজিনাল ফোক মাইক্রো ড্রামা। এর মধ্যে তিনটির নাম প্রকাশ করা হয়েছে—‘বেহুলা লখিন্দর’, ‘কাজলরেখা’ ও ‘বনবিবি’।

পাশাপাশি শর্ট স্টোরি সিরিজ ‘রঙের পরম্পরা’, ডাবড সিরিজ ‘রাশ ইন টু ডেঞ্জার’ ও ‘মেরিয়াম’ এবং নতুন মেগা সিরিজ ‘এআই জুনিয়র’, ‘বিজলি রবিনহুড’ ও ‘উপজেলা এমবিবিএস’ দর্শকদের জন্য নিয়েও থাকছে ভিন্নধর্মী গল্পের আয়োজন। এছাড়া বছরজুড়ে মুক্তি পাবে অরিজিনাল সিনেড্রামা ‘কবুল মোবারক’, ‘পালাবে কোথায়’ ও ‘তোমার আমার গল্প’।

চার বছরের এই যাত্রায় পাঁচ কোটিরও বেশি কন্টেন্ট ভিউ, ছয় মিলিয়ন ঘণ্টার ওয়াচ টাইম, দশ লাখের বেশি অ্যাপ ডাউনলোড এবং একশোরও বেশি ব্র্যান্ড পার্টনার অর্জন করেছে দীপ্ত প্লে। এ বিষয়ে দীপ্ত প্লের প্রধান কর্মকর্তা (ডিজিটাল হেড) মোহাম্মদ আবু নাসিম বলেন, ‘দর্শকদের ভালোবাসা ও আস্থাই আমাদের চার বছরের পথচলার সবচেয়ে বড় অর্জন। আমরা সবসময় চেষ্টা করেছি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন গল্প ও ভিন্নধর্মী বিনোদন দর্শকদের সামনে তুলে ধরতে। আগামী দিনেও নতুন ফরম্যাট, মৌলিক কনটেন্ট ও বৈচিত্র্যময় আয়োজনে দীপ্ত প্লেকে আরও সমৃদ্ধ করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

চার বছর পূর্তিতে বাহারি কনটেন্টের ঘোষণা দিলো দীপ্ত প্লে

আপডেট সময় ০৪:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬