ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল Logo প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, মোটরসাইকেলে আগুন Logo আগৈলঝাড়ায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার Logo টুর্নামেন্ট থেকে বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মেসিদের কোচ Logo গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ Logo বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা Logo মিরপুরে আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ Logo স্থায়ী ব্লক বাঁধ চান গড়াইপাড়ের মানুষ Logo মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০

বন্ধ কারখানা চালু করতে ৫ হাজার কোটি টাকা দাবি লেদার ফাউন্ডেশনের

দেশের চামড়া শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্প সংশ্লিষ্ট সব বাণিজ্য সংগঠনের (ট্রেড বডি) মধ্যে সমন্বয় গড়ে তোলার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালুর জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল, স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় বা শক্তিশালী লেদার বোর্ড গঠনসহ দেশের চামড়া শিল্পের উন্নয়ন ও সংকট নিরসনে ১৩ দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে অলাভজনক জাতীয় শিল্প-উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে এলএফবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি চামড়া শিল্পের সংকট নিরসনে ১৩ দফা প্রস্তাব উপস্থাপন করা হয়।

সংগঠনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। ইটিপিই একমাত্র সমাধান হলে খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠান আজ সংকটে পড়তো না। যারা বাস্তবে চামড়া শিল্পকে টিকিয়ে রেখেছেন, সেই উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেমিক্যাল সরবরাহ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়িক কার্যক্রমে কার্যকর সরকারি সহায়তা দিতে হবে।

সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়া শিল্পের সব খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এলএফবির অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি পরিকল্পিতভাবে কাজ করবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ। তিনি বলেন, দেশে নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবলের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতায় বিশ্ববাজারে কাঙ্ক্ষিত হিস্যা পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, এসব ঘাটতি পূরণে ছয়টি স্থায়ী প্রোগ্রাম উইংয়ের মাধ্যমে কাজ করবে এলএফবি। প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে গড়ে তোলা এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে।

এলএফবির ১৩ দফা প্রস্তাবের মধ্যে আরও রয়েছে সাভারের সিইটিপি আধুনিকায়নের পাশাপাশি নতুন দুটি সিইটিপি নির্মাণ, এক থেকে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল স্থাপন। এছাড়া, পূর্ণাঙ্গ লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সারাদেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ হাব ও কোল্ড স্টোরেজ নির্মাণ এবং সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে দেশি চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বেনাপোলে বিএনপির জনসভা ও বিক্ষোভ মিছিল

বন্ধ কারখানা চালু করতে ৫ হাজার কোটি টাকা দাবি লেদার ফাউন্ডেশনের

আপডেট সময় ০৩:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬