ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ইয়েমেনের হোদেইদা বন্দরে বিস্ফোরণ

ইয়েমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলের লোহিত সাগর তীরবর্তী হোদাইদাতে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট হামলা চালায়।

চলতি সপ্তাহেই সৌদি জোট বলেছিল, হোদেইদা বন্দরে তারা হামলা চালাবে। এর জেরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদির লোহিত সাগর তীরবর্তী বন্দরগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়েছিল।

এরমধ্যে গতকাল হোদাইদাতে হামলার পর সৌদির জাজান বন্দরে হামলা চালায় হুথিরা।

এদিকে লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান বন্দর, এই বন্দরের মাধ্যমেই খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে প্রবেশ করে। দীর্ঘকাল ধরে এই বন্দরটি মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

আমদানিকৃত খাদ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য হোদেইদা বন্দর রীতিমতো একটি লাইফলাইন হিসেবে কাজ করছে বহু বছর ধরে।

গত জুলাই থেকে হুথিদের সঙ্গে সৌদির উত্তেজনা তৈরি হয়। এর আগে ২০২২ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত তাদের মধ্যে কোনো সমস্যা হয়নি। তবে ওই মাসে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় সৌদি। এরপর থেকেই হুথিরা পাল্টা হামলা শুরু করে। এছাড়া তারা মোখা বন্দরসহ লোহিত সাগরের বড় একটি অংশও দখল করে ফেলে।

এরপর সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে। তবে হুথিদের কাছ থেকে তারা ওই অঞ্চলগুলো আর উদ্ধার করতে পারেনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত

ইয়েমেনের হোদেইদা বন্দরে বিস্ফোরণ

আপডেট সময় ০৬:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬