ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান Logo শনিবার থেকে সব কারখানা চালু হোক, সেটিই আমাদের প্রত্যাশা: শ্রমমন্ত্রী Logo আইওএমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে হুমায়ুন ক‌বির‌কে অংশগ্রহণের আমন্ত্রণ Logo প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর Logo স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে বোর্ড: মাহদী আমিন Logo ইসরায়েলের হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী নিহত Logo জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন সিভাসুর অধ্যাপক হুমায়ূন কবির Logo বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে মাদ্রিদ-বার্সেলোনার টানাটানি, জিতবে কে? Logo রুশ বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের Logo আইনবহির্ভূতভাবে নিয়োগে বাধা দিলে কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকের একটি তেলের ডিপোতে বিস্ফোরণের পর বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যাংককের পূর্বাঞ্চলের এ ডিপোতে আগুন লাগার পর আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাং না জেলার বাংচাক তেল ডিপোতে প্রথমে বিস্ফোরণ হয়। এরপর সেখানে বিশাল আকৃতির আগুন ধরে যায়।

বাং না জেলার স্থানীয় সরকার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলেছে, “বাংচাক তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিজেদের নিরাপত্তার জন্য সেখানে থাকা সাধারণ মানুষকে তাৎক্ষণিকভাবে ওই এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

তবে কীভাবে তেল ডিপোতে বিস্ফোরণ হলো সেটির কারণ জানায়নি তারা।

এছাড়া এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি। সামাজিকমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে ওই ডিপো থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

থাই এনকুয়েরার জানিয়েছে, ফায়ার ফাইটার ও উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপরদিকে সাধারণ মানুষকে সেখান থেকে দূরে থাকা এবং সরকারি তথ্য অনুসরণের জন্য আহ্বান জানানো হয়েছে। সেখানে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেগুলো থেকে শিক্ষার্থীদের ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

ব্যাংককের পূর্বাঞ্চলের ওই তেল ডিপোটি পরিচালনা করে থাইল্যান্ডের এনার্জি জায়ান্ট বাংচাক কর্পোরেশন। তাদের তথ্য অনুযায়ী, সেখানে প্রতিদিন ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল রাখা যায়। এটি থাইল্যান্ডের পঞ্চম বৃহৎ তেল ডিপো এবং একমাত্র ডিপো যা শহরে অবস্থিত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান

ব্যাংককে তেলের ডিপোতে বিস্ফোরণ, আশপাশের মানুষকে সরে যাওয়ার আহ্বান

আপডেট সময় ০৩:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬