বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী বগুড়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩ শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২ ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী নির্বিঘ্ন ঈদযাত্রায় পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে:সড়কপরিবহন মন্ত্রী বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত পাকিস্তানের হামলায় কাবুলে ৪০০ নিহত, দাবি তালেবানের

যুক্তরাজ্য সফর কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঈদের পর যুক্তরাজ‌্য সফরে যাচ্ছেন। সফরকা‌লে সরকার প্রধান‌কে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, আগামী ৯ জুন লন্ড‌নের উদ্দে‌শ্যে ঢাকা ত‌্যাগ করার কথা র‌য়ে‌ছে প্রধান উপ‌দেষ্টার। সরকার প্রধান আগামী ১০ জুন লন্ডন পৌঁছাবেন। আগামী ১২ জুন ব্রিটেনের রাজ পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে ড. ইউনূসকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড দেওয়া হবে। তি‌নি ১৩ জুন দে‌শে ফির‌বেন।

জানা গে‌ছে, লন্ডন সফরকালে ড. ইউনূস ব্রিটেনের রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন।

সরকা‌র প্রধা‌নের সফরে পাচার হওয়া অর্থ ফেরত, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন অংশীদারত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে ব‌লে আশা করা হ‌চ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com