ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দীর্ঘদিনের সড়ক অবরোধে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। অবিলম্বে অবরোধ প্রত্যাহার করে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে চলমান সংকট দ্রুত নিরসন না হলে বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২৫ নভেম্বর) সাজেকের দাড়িপাড়া এলাকায় আয়োজিত সমাবেশ ও সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় অবরোধের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা তুলে ধরে একটি লিখিত বক্তব্য পাঠ করা হয়। এসময় ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারি, গ্রামপ্রধান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১১ অক্টোবর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামে দুটি সংগঠন গঠন করে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করা হয়। পরে ২৬ অক্টোবর রাঙামাটি ও খাগড়াছড়ির সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাজেকে গিয়ে অবরোধকারী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন।

ওই বৈঠকে আগের তিন দফা দাবির পরিবর্তে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে চারটি দাবি প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়া হলেও জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিটি অমীমাংসিত থাকায় অবরোধ প্রত্যাহার করা হয়নি বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

বক্তব্যে আরও জানানো হয়, গত ১০ নভেম্বর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা পদত্যাগ করেন এবং সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সঙ্গে সড়ক অবরোধের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। তবে এরপরও অবরোধ অব্যাহত থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাজেক ইউনিয়নের ৫০টির বেশি গ্রামের হাজার হাজার মানুষের জীবিকা গঙ্গারাম, উজোবাজার ও মাচালং বাজারসহ বিভিন্ন বাজারের ওপর নির্ভরশীল। কিন্তু সড়ক অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি ওষুধ সংগ্রহ ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য, বাধাগ্রস্ত হচ্ছে যাতায়াত ও চিকিৎসাসেবা। এতে নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি পেশার বাসিন্দারা আর্থিক ও মানবিক সংকটে পড়েছেন।

অবরোধের কারণে সৃষ্ট দুর্ভোগের উদাহরণ তুলে ধরে লিখিত বক্তব্যে গত ৭ নভেম্বর ওয়ারেন্টি ত্রিপুরা (২৬) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়। পর্যাপ্ত চিকিৎসাসেবা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন বক্তারা। এছাড়া গত ১২ নভেম্বর সাজেক বনানী বৌদ্ধ বিহারের সামনে ইউপিডিএফের কর্মীরা ১১ জনের ১১টি মোটরসাইকেলের তার কেটে অচল করে দিয়েছে বলেও অভিযোগ করা হয়।

বক্তাদের দাবি, বাঘাইহাট, বাইবাছড়া, তালে বাইবাছড়া, চামনীছড়া ও গঙ্গারাম এলাকার বাসিন্দারা অবরোধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ মানুষকে জোরপূর্বক পিকেটিংয়ে অংশ নিতে বাধ্য করা, ছবি তুলে হয়রানি এবং বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে।

বক্তারা বলেন, সাজেকের সাধারণ মানুষ চলমান অবরোধের পক্ষে নন। তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল ইউপিডিএফের মদদ ও প্ররোচনায় নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তবে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি, সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি ও সাজেক সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও লিখিত বক্তব্যে দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যোগাযোগ ও জনসাধারণের চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ এবং অবরোধের নামে হয়রানি ও হুমকির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যের শেষাংশে বলা হয়, সাজেকের চলমান সংকট দ্রুত নিরসন করে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা না হলে কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, চলমান অবরোধের কারণে সাজেকে পর্যটক প্রবেশে জেলা প্রশাসকের জারি করা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। বর্তমানে সাজেকের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএসের সশস্ত্র সদস্যদের মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে রাঙামাটির সাজেক পর্যটন সড়কে চতুর্থ দফায় অবরোধ কর্মসূচি পালন করছেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। সর্বশেষ গত ২ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য নতুন করে এ অবরোধ শুরু হয়। এর আগে গত ২২ অক্টোবর তৃতীয় দফায় শুরু হওয়া অনির্দিষ্টকালের অবরোধ টানা ১০ দিন চলার পর ১১তম দিনে এক দিনের জন্য শিথিল করা হয়েছিল। এছাড়া গত ১১ ও ১৫ অক্টোবর প্রথম ও দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করেন অবরোধকারীরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাজেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় ১২:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬