ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ জন

স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক ১৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থে‌কে বৃহস্প‌তিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩০ মি‌নি‌টে বুরাক এয়ারের ইউ‌জেড-২২২ ফ্লাইটযোগে দে‌শে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তাগণ প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়।

আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ জন

আপডেট সময় ১২:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬