ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিয়ের জন্য জীবনসঙ্গী নির্বাচন করবেন যে ৪ গুণ দেখে Logo বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পটিয়া মাদ্রাসার দুই দিনের মহাসম্মেলন Logo পা হারানো শাহিনের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা Logo ১০ দিনের ব্যবধানে দুই দফা রদবদল, ফের বদলি ফেনীর এসপি Logo আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সড়কে মৃত্যু ঠেকাতে ৪০ কিমি গতিসীমা মানার আহ্বান চসিকের Logo রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ Logo জার্মানি, আর্জেন্টিনার ম্যাচে বাংলাদেশের আম্পায়ার Logo নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে জামায়াতের মহিলা বিভাগের ৭ দাবি Logo হাসপাতালের আইসিইউতে মামুনুর রশীদ

পা হারানো শাহিনের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে জীবিকার একমাত্র অবলম্বন। এমন পরিস্থিতিতে ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে সহায়তা চেয়ে আবেদন করেছিলেন তৃতীয় লিঙ্গের মানুষ মো. শাহিন ভূঁইয়া। তার আবেদনে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম।

জীবিকা নির্বাহের জন্য রাজধানীর জিয়া উদ্যানে ছোট ব্যবসা শুরু করতে শাহিনকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।

বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, শাহিনের জীবনসংগ্রামের কথা শুনে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তার বেঁচে থাকা ও স্বাবলম্বী হওয়ার আকাঙ্ক্ষা অনুপ্রেরণাদায়ক। শাহিন যেন নিজের সামর্থ্য অনুযায়ী ব্যবসা শুরু করে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, সে লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, সমাজের অসহায়, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। এসব মানুষের জন্য সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জেলা প্রশাসন সব সময় সচেষ্ট।

শাহিনের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বিদ্যামপাড়ায়। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর হাউসিং এলাকায় বসবাস করেন। মাত্র সাত বছর বয়সে মা তাকে ছেড়ে চলে যান।

এরপর সৎমায়ের সংসারে বড় হন তিনি।

২০১১ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ‘মাদুরা ফুট’ নামের একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হন শাহিন। রোগের জটিলতায় একপর্যায়ে তার একটি পা কেটে ফেলতে হয়। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার চেষ্টা করা হলে বাবার সঙ্গে মনোমালিন্য তৈরি হয়। পরে জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও বসে থাকেননি শাহিন। হুইলচেয়ারে চলাফেরা করে রাজধানীর জিয়া উদ্যানে পানি বিক্রি করতেন। সেই আয় দিয়েই চলত তার জীবন। তবে ২০২৪ সালে একই রোগে আক্রান্ত হয়ে তার অন্য পাটিও কেটে ফেলতে হয়। নষ্ট হয়ে যায় হাতের আঙুলগুলোও। এতে বন্ধ হয়ে যায় পানি বিক্রির কাজ।

তৃতীয় লিঙ্গের মানুষ ও গুরুতর শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার জন্য নিয়মিত উপার্জনের সুযোগও সীমিত হয়ে পড়ে। চিকিৎসা, আবাসন ও দৈনন্দিন খরচ মেটাতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েন তিনি।

এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা জেলা প্রশাসনের মানবিক কার্যক্রম সম্পর্কে জানতে পারেন শাহিন। পরে ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ফরিদা খানম বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তার উদ্যোগ নেন।

এখন জিয়া উদ্যানে ছোট একটি ব্যবসা শুরু করে নিজের উপার্জনে চলতে চান শাহিন। জেলা প্রশাসনের দেওয়া আর্থিক সহায়তায় নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। দীর্ঘদিনের শারীরিক ও আর্থিক প্রতিকূলতা পেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর এই উদ্যোগ তার কাছে নতুন আশার সুযোগ তৈরি করেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিয়ের জন্য জীবনসঙ্গী নির্বাচন করবেন যে ৪ গুণ দেখে

পা হারানো শাহিনের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

আপডেট সময় ০৫:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬