ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পটিয়া মাদ্রাসার দুই দিনের মহাসম্মেলন Logo পা হারানো শাহিনের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা Logo ১০ দিনের ব্যবধানে দুই দফা রদবদল, ফের বদলি ফেনীর এসপি Logo আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সড়কে মৃত্যু ঠেকাতে ৪০ কিমি গতিসীমা মানার আহ্বান চসিকের Logo রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ Logo জার্মানি, আর্জেন্টিনার ম্যাচে বাংলাদেশের আম্পায়ার Logo নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে জামায়াতের মহিলা বিভাগের ৭ দাবি Logo হাসপাতালের আইসিইউতে মামুনুর রশীদ Logo প্রথমবার সিনেমায় মোশাররফ করিম ও শিমু জুটি, সঙ্গে দীঘি

১০ দিনের ব্যবধানে দুই দফা রদবদল, ফের বদলি ফেনীর এসপি

ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নেওয়ার সাত দিনের মাথায় বদলি করা হয়েছে মো. হাবীবুল্লাহকে। তার স্থলে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে ফেনী ও গোপালগঞ্জের পুলিশ সুপার পদে দুই দফায় রদবদল করা হলো।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর ফেনী ও গোপালগঞ্জের পুলিশ সুপার পদে রদবদল করা হয়। ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছিল। উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত ওই আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়।

প্রত্যুষ কুমার মজুমদার চলতি বছরের ১৫ জুন ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন। পাঁচ মাসের মাথায় বদলির আদেশ পেয়ে গত ১৬ নভেম্বর গোপালগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন তিনি। আর নেত্রকোণা জেলার সন্তান ২৭তম বিসিএস-এর মো. হাবীবুল্লাহ ১৮ নভেম্বর ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পটিয়া মাদ্রাসার দুই দিনের মহাসম্মেলন

১০ দিনের ব্যবধানে দুই দফা রদবদল, ফের বদলি ফেনীর এসপি

আপডেট সময় ০৫:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬