ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী করতে সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত

তথ‍্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৫ টি প্রতিষ্ঠানকে গণমুখী ও শক্তিশালী করতে এবং একীভূত তথ‍্য ক‍্যাডার গঠনে উচ্চ পর্যায়ের সংসদীয় সাব কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি বিএনপি’র স্থায়ী কমিটির সদস‌্য আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র রক্ষার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময় বলা হয়, দেশ যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

আরও বলা হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দল ঐকমত্য পোষণ করেছে। সভায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাসসসহ মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানকে এই বিষয়ে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বৈঠকে বিগত শাসনামলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাসমূহে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তী বৈঠকে একটি যাচাই-বাছাই কমিটি গঠন এবং উক্ত কমিটির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের বিষয়ে মত প্রকাশ করা হয়। একই সঙ্গে পদোন্নতি থেকে বঞ্চিত করা ও চাকরিচ্যুতির পেছনে দায়ী নির্দেশদাতা এবং অতিউৎসাহী ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বিসিএস তথ‍্য সাধারণ ক‍্যাডারকে একীভূতকরণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। সীমিতসংখ্যক জনবল দিয়ে অধিকতর কাজ সম্পাদন এবং সরকারের ব্যয় সাশ্রয়ের উপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশ বেতারকে আরও জনপ্রিয় ও শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এ লক্ষ্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ এর গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪ এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে যথাযথ গুরুত্বসহকারে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

এ সময় আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশ করা হয়।

কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার বৈঠকে অংশগ্রহণ করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী করতে সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত

আপডেট সময় ০৪:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬