ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠক এখনো চলছে।

এই সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে মোট ১২টি প্রকল্প। এর মধ্যে ৪টি সম্পূর্ণ নতুন এবং বাকি ৮টি সংশোধিত প্রকল্প, যেগুলোর ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নিয়েও চুলচেরা বিশ্লেষণ হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বড় প্রকল্প আলোচ্যসূচির শীর্ষে রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

একনেকের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে

আপডেট সময় ১১:১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬