ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না’, লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা কলেজের গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর সাইনবোর্ডে নিজ বাসা থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠীরা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিহত কামরুল ছারপোকা মারার ওষুধ- অ্যালুমিনিয়াম সায়ানাইড সেবন করে ঘরের দরজা লাগিয়ে দেন। এরপর তার পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে মৃত্যু হয়।

আত্মহত্যার আগে একটি নোটবুকে কামরুল ইসলাম লেখেন, ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমাকে মাফ করে দিও সবাই’।

নিহত কামরুল ইসলাম ঢাকা কলেজের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করতেন।

নিহতের সহপাঠী মোস্তাফিজুর রহমান বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়নের মধ্যে ছিলেন কামরুল। তার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে বিষয়টি তার বাবা-মা মেনে নিতে রাজি ছিলেন না বলে জানান সহপাঠীরা। তাদের ধারণা, পারিবারিক এই বিরোধ ও সম্পর্কের জটিলতা থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেন।

গত ২০ নভেম্বর নিজের লেখা একটি চিঠিতে কামরুল উল্লেখ করেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। কমিউনিকেশন গ্যাপ না থাকলে জীবন আরও কয়েক হাজার গুণ সুন্দর হতো।’

চিঠিতে তিনি আরও লেখেন, ‘এর দোষ, ওর দোষ আর কারও দোষে দোষী হব না। আমি একজন ব্যর্থ।’ এরপর মঙ্গলবার (২৪ নভেম্বর) একই পৃষ্ঠায় নোটবুকে লেখেন, ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমাকে মাফ করে দিও সবাই।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না’, লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় ১১:০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬