ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

তামাকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, তামাক ও তামাকজাত পণ্য ব্যবহার যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে ক্যান্সারসহ তামাকজনিত যে সব রোগ হয়, সেগুলোর পেছনে আমাদের এতো ব্যয় করতে হবে না। রোগ প্রতিরোধে নজর দিতে হলে, তামাকমুক্ত বাংলাদেশ আমাদের গড়তেই হবে।

শনিবার সকালে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে সবাইকে আমাদের দেশকে তামাকের ছোবল থেকে রক্ষায় এগিয়ে আসতে হবে। 

ফরিদা আখতার বলেন, আমি আশা করি, আমাদের তরুণেরা এই ধ্বংসযজ্ঞ রুখে দেবে।

স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রেল সচিব ফাহিমুল ইসলাম ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর প্রমুখ।

আলোচনা সভা শেষে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা, ২০২৫’ প্রদান করা হয়।

-বাসস

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

তামাকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট সময় ০৪:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫