ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম Logo উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

মঙ্গলবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু। এর আগে, সোমবার (২৩ নভেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ থানার ধনাইতরী গ্রামের মৃত হারিজের ছেলে আরিফ হোসেন (৩৬), চৌদ্দগ্রাম থানার শামুক গ্রামের সেলিমের ছেলে ওমর সানি ওরফে মুন্না (১৯) এবং সদর দক্ষিণ থানার সুশিরপাড় গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন ওরফে বিল্লা (৪২)।

এসআরবি-৮ সূত্রে জানা গেছে, ২৩ নভেম্বর বিকেলে ইচলাদী টোল প্লাজার সামনে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের তথ্য পান ব্যাটালিয়নের সদস্যরা। পরে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজার পূর্ব পাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় ‘আহনা লাবিবা’ পরিবহনের (চন্দ্রা-বরিশাল-স্বরূপকাঠি) একটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বিল্লাল হোসেনের কাছ থেকে পাঁচ কেজি এবং আরিফ হোসেনের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রভকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম

উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৮:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬