ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নৈরাজ্য করলে জনগণ কঠিনভাবে প্রতিরোধ করবে: এমপি ফরিদ

কক্সবাজারের কুতুবদিয়ায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তিনি বলেছেন, কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে জনগণ ঐক্যবদ্ধভাবে কঠিন প্রতিরোধ গড়ে তুলবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কুতুবদিয়া ঘাটে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। পরে নেতাকর্মীদের মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান তিনি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য।

এমপি ফরিদ বলেন, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বিগত ১৭ বছর দেশে যারা দেশকে অস্থিতিশীল করে রেখেছিল জনগণ তাদের আর সুযোগ দেবে না।

এরপর তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরবর্তীতে তিনি কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মাঝে সহায়তা প্রদান করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা

নৈরাজ্য করলে জনগণ কঠিনভাবে প্রতিরোধ করবে: এমপি ফরিদ

আপডেট সময় ০১:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬