ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ Logo বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ব্লু পেপার প্রকাশ Logo জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি Logo রাজধানীর বাসে তৃতীয় লিঙ্গের মানুষের জোরজবরদস্তি, অতিষ্ঠ যাত্রীরা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হামে মৃত্যু শূন্য Logo শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশে কেন সহিংসতা Logo ওয়ানডে সিরিজের দল ঘোষণা, ফিরলেন জাকের-নাঈম Logo চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট Logo যথাযথ পরিচর্যা পেলে বিশেষ শিশুরাও সাফল্য অর্জন করবে : চট্টগ্রাম ডিসি Logo দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাজধানীর বাসে তৃতীয় লিঙ্গের মানুষের জোরজবরদস্তি, অতিষ্ঠ যাত্রীরা

রাজধানীর গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ তৃতীয় লিঙ্গের কিছু মানুষের বিরুদ্ধে। বাসে উঠেই যাত্রীদের কাছে টাকা চাইছেন তারা। কেউ ৫ বা ১০ টাকা দিতে চাইলেও তা নিতে রাজি হচ্ছেন না। দাবি করছেন আরও বেশি টাকা। এমনকি টাকা দিতে না চাইলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং মানিব্যাগে হাত দেওয়ার ঘটনাও ঘটছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সম্প্রতি এমন একটি চিত্র দেখা গেছে। সড়কের পাশে দলবদ্ধভাবে অবস্থান করেন তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ। কোনো বাস এলেই একসঙ্গে উঠে পড়েন তারা। এরপর একে একে যাত্রীদের কাছে টাকা চান।

বাংলাদেশ প্রতিদিনের ক্যামেরায় ধারণ করা একটি ঘটনায় দেখা যায়, এক যাত্রীর কাছে টাকা চাইলে তিনি ১০ টাকা দিতে চান। কিন্তু সেই টাকা নিতে রাজি হননি একজন। পরে ওই যাত্রীর মানিব্যাগে হাত দিয়ে নিজেই টাকা নেওয়ার চেষ্টা করেন। যাত্রী বাধা দিলেও একপর্যায়ে পরিস্থিতির চাপে টাকা দিতে বাধ্য হন।

শুধু টাকা সংগ্রহই নয়, বাস থেকে নামার পর সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিতেও দেখা গেছে তাদের। বাংলাদেশ প্রতিদিনের ক্যামেরায় এমন দৃশ্যও ধরা পড়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে সংশ্লিষ্টদের একজন কথা না বলে দ্রুত সেখান থেকে চলে যান। পরে আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি উল্টো উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্যামেরা বন্ধ করার চেষ্টাও করেন।

শুধু ঢাকা ক্যান্টনমেন্ট এলাকাই নয়, রাজধানীর বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ সড়কের গণপরিবহনেও এমন চিত্র দেখা যায়। যাত্রীদের অভিযোগ, বাসে দলবেঁধে উঠে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দাবি করা হয়। চাহিদামতো টাকা না দিলে যাত্রীদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। কখনো কখনো বাসের ভেতরেই অশোভন আচরণ করেন তারা।

প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট এলাকায় কার্যকর নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আরও তৎপরতা চান তারা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি পুলিশের নজরে রয়েছে। যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় কিংবা কোনো ধরনের হয়রানির ঘটনা ঘটলে তা খতিয়ে দেখা হবে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গণপরিবহনে যাতায়াত করতে গিয়ে বাড়তি টাকা দেওয়ার চাপ কিংবা হয়রানির শিকার হতে চান না সাধারণ যাত্রীরা। তাদের প্রত্যাশা, জোরপূর্বক টাকা আদায় বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

রাজধানীর বাসে তৃতীয় লিঙ্গের মানুষের জোরজবরদস্তি, অতিষ্ঠ যাত্রীরা

আপডেট সময় ০৭:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬