ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম Logo শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ Logo দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল Logo অবসরে গেলেন বিচারপতি খিজির আহমদ চৌধুরী Logo নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ প্রস্তাব মোদির Logo ৪ দফা দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, যোগ দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী Logo আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল লিংকের পিলার, ট্রেন চলাচলে গতি সীমিত Logo ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ২ Logo আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ‘টেররিস্ট’ রাজনৈতিক দল: হুইপ দুলু

৪ দফা দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, যোগ দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরের নিউ মার্কেট মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়।

এর আগে, দুপুর ৩টা থেকে নগরের বিভিন্ন এলাকা ও বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা নিউ মার্কেট মোড়ে জড়ো হতে থাকেন। বিকেল ৪টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারী ও সালেহ উদ্দিন সিফাত উপস্থিত হয়েছেন। এ ছাড়া দলের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমেরও কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

দলটির প্রচারিত কর্মসূচির ঘোষণা অনুযায়ী, চার দফা দাবির মধ্যে রয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গাজা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, নিউ মার্কেট থেকে কোতোয়ালী, লালদীঘি হয়ে আন্দরকিল্লা পর্যন্ত বিক্ষোভ মিছিল যাওয়ার কথা রয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্র ও সহযোগী সংগঠন, চট্টগ্রামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম

৪ দফা দাবিতে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ, যোগ দিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী

আপডেট সময় ০৪:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬